Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত : খসরু  

BN DESK
02 December 2025, 07:54 PM পড়তে ১ মিনিট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়া হবে, তা জানা নেই।

মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
আমীর খসরু বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি কোনো প্রভাব ফেলবে না তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের বিনিয়োগ হবে  ডিজিটাল ইকোসিস্টেমে, যাতে সব তরুণ কর্মসংস্থানে ঢুকতে পারে। বিএনপির ইশতেহার হবে বাস্তব পরিকল্পনার ওপর ভিত্তি করে। 
 
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টিকে স্পর্শকাতর ও বিস্তারিত জানানোর সুযোগ সীমিত উল্লেখ করে তিনি লেখেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় উপনীত হলেই তিনি দেশে ফিরবেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত : খসরু  

B
BN DESK | 02 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার