Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

BN DESK
25 December 2025, 10:48 AM পড়তে ১ মিনিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি দুপুর ১২টা নাগাদ ঢাকায় পৌঁছানোর শিডিউল রয়েছে বলেও জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার