Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের ফেরার ব্যাপারে আইনগত বাধা আছে বলে জানা নেই

BN DESK
01 December 2025, 10:47 PM পড়তে ১ মিনিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে- এমন তথ্য জানা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তারেক রহমানের কখন দেশে ফিরতে হবে সেটি জিয়া পরিবারই ভালো বুঝবে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।’


‘আমি নিজে বিশ্বাস করি, কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি,’ যোগ করেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, উনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না, সেটা নিয়ে প্রি-জাজ বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তারেক রহমানের ফেরার ব্যাপারে আইনগত বাধা আছে বলে জানা নেই

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার