Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের বৈঠক

BN DESK
05 January 2026, 04:28 PM পড়তে ১ মিনিট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিএনপি’র গুলশান কার্যালয়ে সাক্ষাতের আগে দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইয়ে সই করেন তারা।

সাক্ষাতকালে ছিলেন-সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন, বাসদ’র সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ জাসদ’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, ইকবাল কবির জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মোশরোফা মিশৃ ও আব্দুল আলীসহ জোটের অন্য নেতারা।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাকে সান্ত্বনা দেন। এসময় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। তারেক রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজখবর নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের বৈঠক

B
BN DESK | 05 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার