Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

BN DESK
15 January 2026, 01:31 AM পড়তে ১ মিনিট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলীয় জোটের নেতারা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান তারা। বিএনপির মিডিয়া সেল জানায়, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে তারেক রহমান ১২দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার