Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সিল মারার পরিকল্পনা করছে : নাহিদ ইসলাম

BN DESK
27 January 2026, 12:27 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। বলা হচ্ছে, তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পর তারা সীল মারার পরিকল্পনা করছে। ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে তিনি এসব কথা বলেন ৷

নাহিদ আরও বলেন, ১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করবো। আমরা ভোট কেন্দ্র পাহারা দেব, আমাদের বোনেরা-মায়েরা, সাধারণ মানুষেরা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
 
তিনি আরও বলেন, আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি ৷ এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে।
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সিল মারার পরিকল্পনা করছে : নাহিদ ইসলাম

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার