Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তিনি একজন উৎপাত সৃষ্টিকারী : থুনবার্গকে ট্রাম্পের উপহাস

BN DESK
24 October 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ত্রাণবাহী নৌযানের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গের গাজায় যাওয়ার চেষ্টা, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। এর মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। পরে সপ্তাহান্তে আটক ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। আর গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও একদল অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল।

গতকাল ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন উৎপাত সৃষ্টিকারী। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তাকে চিকিৎসক দেখানো উচিত। তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’

গত শনিবার ইসরায়েলি বন্দিদশা থেকে ফিরে আসার পর ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের নির্যাতন করেছে ইসরায়েল। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে। তারা বিভিন্ন সময় একে অপরকে কথা দিয়ে আক্রমণ করেছেন। ২০১৯ সালে গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর তার সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’ প্রতিক্রিয়ায় গ্রেটা তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পরিচিতি অংশ নিজের সম্পর্কে লিখেছেন, ‘এমন একজন কিশোরী, যে তার রাগ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

তিনি একজন উৎপাত সৃষ্টিকারী : থুনবার্গকে ট্রাম্পের উপহাস

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার