Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসছেন সিইসি

BN DESK
20 December 2025, 07:49 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রোববার (২১ ডিসেম্বর) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন সিইসি।

শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। ইসি সূত্র জানায়, দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিইসি। পরে আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে। সিইসির সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হবে।
 
সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সভা শেষে তিন বাহিনী প্রধান ছাড়াও পুলিশ প্রধানসহ নির্বাচন কমিশনাররা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও যৌথ বাহিনীর কার্যক্রম ইত্যাদি সম্পর্কে ব্রিফিং করবেন।
 
সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং বিবিধ।
 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসছেন সিইসি

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার