Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করল নেতানিয়াহু

BN DESK
25 November 2025, 03:42 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বছর এ নিয়ে তৃতীয়বার ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নিলো সে। ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ-এর খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে। গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে। এর আগে খবর ছিল, চলতি বছর শেষের আগেই সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক বরতে নয়াদিল্লি সফর করবে। তবে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করল ইসরায়েলি এই প্রধানমন্ত্রী।

এর আগে গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করে নেতানিয়াহু। তখন সে ইসরায়েলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্র্নিবাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিল। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও সে দিল্লি সফর বাতিল করেছিল। প্রসঙ্গত, নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিল ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে মোদি গিয়েছিল ইসরায়েল সফরে। সেটিই ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করল নেতানিয়াহু

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার