Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ১

BN DESK
11 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় এক তরুণী তেলাপোকা মারতে গিয়ে তার অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ার পর ওই তরুণী একজন প্রতিবেশী জানালা দিয়ে বের হতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে মারা যান। যিনি আগুন দিয়ে তেলাপোকা মারার চেষ্টা করেছিলেন তার বয়স কুড়ির কোঠায়। ওই নারী পুলিশকে বলেন, তিনি দাহ্য পদার্থ স্প্রে করে ও লাইটার দিয়ে একটি তেলাপোকা মারার চেষ্টা করছিলেন। এভাবে তিনি আগেও তেলাপোকা মেরেছেন। কিন্তু গতকাল সোমবার এ কাজ করতে গেলে ঘরে আগুন ধরে যায়। সেখান থেকে পুরো অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে।
উত্তরাঞ্চলীয় ওসান শহরের পুলিশ বলেছে, ওই নারীর বিরুদ্ধে অগ্নিসংযোগ এবং অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হবে।

প্রথমে এই দম্পতি পাশেই একটি ভবনের একজন প্রতিবেশীর কাছে নিজেদের সন্তানকে ছুড়ে দেন। তারপর নিজেরা নেমে আসার চেষ্টা করেন। এ সময় স্বামী জানালার কার্নিশ বেয়ে পাশের ভবনে যেতে সক্ষম হলেও স্ত্রী নিচে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সম্ভবত আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়ার কারণে দম্পতি সিঁড়ি দিয়ে নামতে পারেননি। এরপর তারা প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

ওই অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম তলায় দোকান। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। ধোঁয়ায় ভবনের আরও আট বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ১

B
BN DESK | 21 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার