Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

থাইল্যান্ডে ক্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২

BN DESK
15 January 2026, 11:45 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কথাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চলন্ত ট্রেনের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। তখন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং আরেকটিতে আগুন ধরে যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতদের বেশিরভাগ শিক্ষার্থী ও শ্রমিক বলে বিবিসি থাই সার্ভিসের খবরে উল্লেখ করা হয়েছে।

থাই সরকারের তথ্যমতে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের দিকে যাচ্ছিল। ছেড়ে আসার সময় ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী অবস্থান করছিলেন।

যে ক্রেনটি ভেঙে পড়েছে, সেটি থাইল্যান্ড ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চ-গতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যাচ্ছে।

কীভাবে সেটি ভেঙে পড়ল, সেটি তদন্ত করে বের করার জন্য রেলওয়ে গভর্নরকে নির্দেশ দিয়েছে থাই সরকার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

থাইল্যান্ডে ক্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার