Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২

BN DESK
14 January 2026, 12:38 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের ওপর একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল ট্রেনটি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দুর্ঘটনাস্থলে একটি উচ্চগতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ চলন্ত ট্রেনটির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় ও অল্প সময়ের জন্য সেটিতে আগুন ধরে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শুরুতে নিহতের সংখ্যা ১২ বলে জানানো হলেও পরে তা আরও বাড়ে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: আল-জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২

B
BN DESK | 14 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার