Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

থাইল্যান্ডে ভারতীয় যুবকের গাঁজা সেবন, অদ্ভূত আচরণে গ্রেপ্তার

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: পথচারীদের ভয় দেখানো ও বিশৃঙ্খলার অভিযোগে থাইল্যান্ডের ব্যাংককে এক ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন। পুলিশের অভিযোগ, ব্যাংককের সিয়াম স্কয়ারে ওই ব্যক্তি পিস্তল আকৃতির লাইটার হাতে নিয়ে লোকজনকে ভয় দেখান। আটক যুবকের নাম সাহিল রাম থাদানি। 

থাইল্যান্ডের পুলিশ জানায়, গাঁজা সেবনের কারণে ওই যুবক বিভ্রমে ভুগছিলেন। এরফলে অদ্ভূত আচরণ করতে থাকেন তিনি।প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা যায়, সাহিল চিৎকার করতে করতে রাস্তায় হাঁটছেন এবং পিস্তল সদৃশ একটি বস্তু পথচারীদের দিকে তাক করছেন। পরে নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসলে তিনি মাটিতে বসে পড়েন।পুলিশ জানায়, তারা যখন সাহিলকে শান্ত ও আটক করতে যান, তখনও তিনি সহযোগিতা করতে অস্বীকার করেন এবং লাইটারটি তাদের দিকে তাক করে ভয় দেখান। পরে তদন্তে দেখা যায়, পিস্তল আকৃতির বস্তুটি আসলে একটি লাইটার।

পুলিশের এক প্রতিবেদন অনুসারে, সাহিল রাম থাদানি আগে ভারতে তিনটি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সাহিল কতদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং এর আগে এমন কোনো ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না সেই বিষয়ে তদন্ত চলছে। খবর এনডিটিভির।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

থাইল্যান্ডে ভারতীয় যুবকের গাঁজা সেবন, অদ্ভূত আচরণে গ্রেপ্তার

B
BN DESK | 19 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার