Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

থাই-কম্বোডিয়া সংঘর্ষে নিহত অন্তত ৭

BN DESK
09 December 2025, 03:51 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার রাতভর থাই বাহিনীর গোলাবর্ষণে আরও দুই কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতের দু’দিনে এ নিয়ে দু’দেশে নিহত হয়েছেন সাতজন। নিহত এই সাতজনের মধ্যে ছয়জন কম্বোডিয়ার একজন থাইল্যান্ডের।

নমপেন থেকে এএফপি জানায়, থাই সামরিক বাহিনী মধ্যরাতের পর বানতেয় মিনচেই প্রদেশে গোলাবর্ষণ চালায়। এতে ন্যাশনাল রোড-৫৬ দিয়ে চলাচলকারী দুইজন বেসামরিক নিহত হন। এর আগে সোমবার কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা জানিয়েছিলেন, থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ প্রেয়াহ বিহার এবং ওদ্দার মিআনচে-তে কামানের গোলায় অন্তত চারজন বেসামরিক নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে থাই সেনাবাহিনী জানিয়েছে, রোববার নতুন সংঘাত শুরু হওয়ার পর তাদের একজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। উভয় দেশই নতুন সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে। সোমবার থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং ট্যাংক ব্যবহার করে।

সংঘাতের মূল কারণ হলো এই অঞ্চলের সীমান্ত নিয়ে শত বছরের পুরোনো বিরোধ, যা ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের সময় নির্ধারিত হয়েছিল। উভয় দেশই সীমান্তবর্তী কিছু মন্দির এলাকার মালিকানা দাবি করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

থাই-কম্বোডিয়া সংঘর্ষে নিহত অন্তত ৭

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার