Logo
ট্রেন্ডিং: নির্বাচন উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক চানখাঁরপুলে ছয়জনকে হত্যা : সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিনজনের মৃত্যুদণ্ড বিমানের টিকিট না পাওয়ায় পেছাল রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাইয়ের মো. জহির উদ্দিন (৪২) নামে এক প্রবাসী নিহত হয়েছে।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আফ্রিকার মেফ্লাউর এর পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জহির মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদ ড্রাইভার বাড়ির নুর আহম্মদের ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিদে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির উদ্দিন। যাওয়ার পর কষ্টে ছিলেন। পরে ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন। ১৬ বছর তিনি দেশে আসেননি।

জহিরের বড় ভাই মো. রেজাউল করিম বলেন, জীবিকার তাগিদে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। আর দেশে আসে নাই। এখন লাশ হয়ে দেশে আসবেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় খবর আসে আমার ভাইকে সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলেছে।

তিনি আরো বলেন, জহিরের মরদেহ দক্ষিণ আফ্রিকার মর্গে রয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর দেশে আনা হবে।

জহিরের আত্মীয় মো. আনোয়ার হোসেন বলেন, জহির ভাই মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। বিদেশে যাওয়ার পর আর দেশে আসেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার