Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দক্ষিণ গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের

BN DESK
21 January 2026, 01:48 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক :  অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো গাজার দক্ষিণাঞ্চলে বসবাসকারী ডজনখানেক ফিলিস্তিনি পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (২০ জানুয়ারি) স্থানীয় বাসিন্দা ও হামাস সূত্র জানায়, ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করছে।

খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা এলাকায় সোমবার আল-রেকেব মহল্লায় বসবাসরত পরিবারগুলোর তাঁবুর ওপর আরবি, হিব্রু ও ইংরেজিতে লেখা লিফলেট ফেলা হয়। এতে বলা হয়, এলাকাটি আইডিএফের নিয়ন্ত্রণে রয়েছে এবং বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে হবে।

স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর এই প্রথম এমন উচ্ছেদ নির্দেশনা দেওয়া হলো। বানি সুহাইলা এলাকার বাসিন্দা মাহমুদ বলেন, এতে অন্তত ৭০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা তাঁবু ও আংশিক ক্ষতিগ্রস্ত ঘরে বসবাস করছিল।

এর আগে যুদ্ধবিরতির পূর্ববর্তী দুই বছর ইসরায়েলি বাহিনী এমন লিফলেট ফেলার পর অভিযান ও বোমাবর্ষণ চালাতো, ফলে বহু পরিবার বারবার স্থানচ্যুত হয়। তবে এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে যুদ্ধবিরতির প্রথম ধাপের বাইরে আর অগ্রগতি হয়নি। বড় ধরনের যুদ্ধ বন্ধ থাকলেও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলছে। এর মধ্যে গাজার ২০ লাখের বেশি মানুষ এখনো অঞ্চলটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় সীমাবদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

দক্ষিণ গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার