Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেল ঘুমন্ত শিশুর

BN DESK
20 December 2025, 02:44 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সাত বছরের শিশু আয়োশা বেগম মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার অন্য দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।  এর মধ্যে বিথি ও স্মৃতি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক। চরমনসা এলাকার বাড়িতে শুক্রবার রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও অন্য দুই মেয়ে। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বিথী ও স্মৃতিকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  ভবানীগঞ্জ বিএনপি’র সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।  

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস বলেন, নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরও তিনজন অগ্নিদগ্ধ। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেল ঘুমন্ত শিশুর

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার