Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দর্শনা সীমান্তে ৫৯ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক

BN DESK
04 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে তিনটি স্বর্ণের বারসহ মোছা. আসমা খাতুন (২৫) নামে এক নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি টহল দল।

এদিন বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, আটক নারীর কাছ থেকে জব্দকৃত তিনটি স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৫৯ লাখ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে এবং আটককৃত আসমা খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

দর্শনা সীমান্তে ৫৯ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার