Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দাঁতে হলদে ভাব যেভাবে দূর করবেন

BN DESK
07 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

কোথায় আছে— আমরা দাঁত থাকতে দাঁতের মরজাদা বুঝি না। আমরা সময় থাকতে কেউ কখনো দাঁতের মরজাদা বুঝতে পারি না। অথচ দাঁতের কথা শুনলেই ভেসে ওঠে চকচক করা মুক্তপাথরের ছবি। কবিতায় দাঁতকে নানা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যত্নের অভাবে সেই দাঁত হলদে করে ফেলি। নোংরা করে ফেলি। যার ফলে আমরা অনেকেই কারও সামনে মন খুলে হাসতে পারি না। নিজেকে সংকোচবোধ করে থাকি।

আপনি নিয়মিত ব্রাশ না করলে যেমন দাঁত হলদে ভাব হতে পারে, ঠিক তেমনি আরও অনেক কারণে এ সমস্যা হতে পারে। এ বিষয়ে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান একটি চমৎকার পরামর্শ দিয়েছেন। কেন দাঁত হলদে ভাব হয়, তা জানিয়েছেন। এবং কীভাবে এ সমস্যা দূর করা যায় তাও জানিয়েছেন। 

ডা. মোস্তাফিজ বলেন, দাঁতের হলদে ভাব অনেক কারণে হতে পারে। অনেকসময় গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা কোনো একটা ট্যাবলেট ভুলক্রমে খেয়ে ফেলেন, তাহলে তার সন্তানদের দাঁতে স্থায়ীভাবে একটি হলদেটে ভাব থেকে যাবে। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে— খাদ্যাভ্যাস। অর্থাৎ আমরা অনেকসময় জাঙ্ক ফুড খাই। এ ধরনের খাবারে নানা ধরনের রাসায়নিক মিশ্রিত থাকে। এগুলো খেলেও দাঁতে হলদে ভাব হতে পারে। 

তিনি বলেন, আবার কমপ্লেক্সশনের কারণে (গায়ের রং) অনেকের স্থায়ীভাবেই দাঁতে একটু হলদেটে ভাব থাকতে পারে। বিশেষ করে ফর্সা চেহারার মানুষের ক্ষেত্রে দাঁতে এ ধরনের হলদেটে ভাব বেশি দেখা যায়।

ঢাকা ডেন্টাল কলেজের এ সহকারী পরিচালক বলেন, কেউ যদি হলদেটে ভাব দূর করে একেবারে চকচকে সুন্দর মুক্তার মতো হাসি পেতে চান, তাহলে আধুনিক চিকিৎসায় তা সম্ভব। একে বলা হয় ব্লিচিং সিস্টেম বা টুথ হোয়াইটেনিং প্রসিডিউর। তিনি বলেন, বিভিন্ন কোম্পানির কিছু ডিভাইস রয়েছে—ভালো কোনো ডেন্টাল সার্জনের ক্লিনিক বা হাসপাতালে গেলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দাঁতের হলুদ ভাব দূর করে মুক্তার মতো সাদা দাঁত পাওয়া সম্ভব।

ডা. মোস্তফিজ বলেন, আবার দেখা যায়, সব দাঁতে নয়, কোনো কোনো ক্ষেত্রে কেবল দুই-একটি দাঁতে হলদেটে ভাব থাকে। সে ক্ষেত্রে ভিনিয়ার ক্রাউন, কম্পোজিট লেয়ার অথবা স্থায়ী ক্রাউন বসিয়েও দাঁতের রং পরিবর্তন করা যায়। এর মাধ্যমে দাঁতের হলদে ভাব দূর করে রোগীর পছন্দমতো সাদা রঙের দাঁত বসানো সম্ভব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দাঁতে হলদে ভাব যেভাবে দূর করবেন

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার