Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের কাহারোলে ইউএনও’র প্রচেষ্টায় ভিক্ষুক দম্পতি পেল ঘর

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে প্রতিবন্ধকতা ও দারিদ্রতাকে সঙ্গী করে বছরের পর বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করেছেন নি:সন্তান ব্যক্তি কালু রাম রায়। বয়সের ভারে এখন চলছে না তার দেহ। জীবনের শেষ প্রান্তে এসে তিনি মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে।

উপজেলার তাঁড়গাও ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ৮০ বছরের উর্ধ্বে বয়সী অসহায় দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক কালু রাম রায়। তার রয়েছে ৭৫ বছর বয়সী এক স্ত্রী উলফি বালা রায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রতিদিন ভিক্ষা করছেন তারা। নি:সন্তান এই ভিক্ষুক বৃদ্ধ দম্পতির করুণ সচিত্র প্রতিবেদন সামাজিক গণমাধ্যমে প্রচার হলে নজরে আসে অত্র উপজেলার উপজেলা প্রশাসনের।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মিম জানান, উপজেলার পাহাড়পুর গ্রামের বৃদ্ধ কালু রাম রায়ের দম্পতির খোঁজ-খবর নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা হিসাবে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে ইউএনও মোকলেদা খাতুন মীম-এর সাথে কথা হলে তিনি মুঠোফোনে জানান, অত্র উপজেলার তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ভিক্ষুক দম্পত্তি পরিবারকে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা পর্যায়ের বরাদ্দকৃত অর্থ থেকে ঘর নির্মাণের জন্য ৩ বান টিন ও ৯ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। ঘর নির্মাণের ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালেব হোসেন সরকার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের কাহারোলে ইউএনও’র প্রচেষ্টায় ভিক্ষুক দম্পতি পেল ঘর

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার