Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের কাহারোলে ধানক্ষেত থেকে হিজড়ার লাশ উদ্ধার

BN DESK
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে ধানক্ষেত থেকে কামাল হোসেন পায়েল (৩৫) নামে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ডাবোর ইউনিয়নের ডহচী গ্রামের মৃত নুরু মিয়ার সন্তান।

কাহারোল থানা পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার বর্মন জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় স্থানীয়রা উপজেলার ডাবোর ইউনিয়নের কোটগাঁও এলাকার একটি ধানক্ষেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের কাহারোলে ধানক্ষেত থেকে হিজড়ার লাশ উদ্ধার

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার