Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের কাহারোলে পুকুরপাড়ে লাউ চাষ

BN DESK
08 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সরকারের কৃষি বিভাগের আওতায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অধীন দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কৃষক মো: লুৎফর রহমান পুকুরপাড়ে পতিত জমিতে বস্তায় সবজি চাষ করেছেন। এতে লাভবান হয়েছেন ওই কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে, অল্প জমিতে ও স্বল্প ব্যয়ে কিভাবে কৃষকেরা আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে সবজি উৎপাদন করতে পারে তা বাস্তবায়নে তিনি পুকুর পাড়ে লাউ চাষ করে সফলতা এনেছে। জমি সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে এখন বিকল্প চাষ পদ্ধতির প্রয়োজনীয়তা বেড়ে চলছে এই উপজেলায়।

বস্তায় চাষ এমন এক প্রযুক্তি যা পুকুর পাড় বাড়ির আঙিনা কিংবা ছাদে সহজে চাষ করা যায় এসব সবজি। আধুনিক এই পদ্ধতিতে দো-আঁশ মাটি, পঁচা গোবর ও ছাই মিশিয়ে চারা রোপণ করা হয় এবং পুকুরের পানি দিয়েই সহজে সেচ দেওয়া যায়।

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মেহেদী হাসানের তত্ত্বাবধানে এই পুকুর পাড়ের পতিত জমিতে বস্তায় লাউ চাষে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন ওই কৃষি কর্মকর্তা। কৃষক মো: লুৎফর রহমান বলেন, আগে ভাবতাম পুকুর পাড়ের জায়গা অকেজো। এখন দেখি ঐ জায়গায় সবজি চাষাবাদ করে মোটা অংকের আয় হচ্ছে। যা পরিবারের অর্থনৈতিক যোগান দিচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ এই প্রতিনিধিকে জানান, বস্তায় চাষে খরচ কম, শ্রম ও তুলনামূলকভাবে কম লাগে। আগাছা ও রোগ, পোকার আক্রমণ কম হওয়ায় ফলন ভালো পাওয়া যায়। তিনি আরোও জানান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বস্তায় সবজি চাষ প্রদর্শনী প্রমান করেছে উদ্ভাবনী চিন্তা, সচেতনতা ও সঠিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষির প্রতিটি কোণায় উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কৃষি কর্মকর্তা আশা প্রকাশ করেছেন পুকুর পাড়ের পতিত জমিতে বস্তায় লাউ প্রদর্শনী কৃষকদের অনুপ্রাণিত করবে আগামীতে আরোও বৃহৎ আকারে এই পদ্ধতি সম্প্রসারিত হবে বলে আশা করছেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের কাহারোলে পুকুরপাড়ে লাউ চাষ

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার