Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

BN DESK
20 October 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক আকিবুল ইসলাম ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার শয়নকক্ষ থেকে একটি স্টিলের ট্রাঙ্কে রাখা ৬৭.৪ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ নজমূল হকের নেতৃত্বে এসআই মোস্তাক বিল্লাহ, এসআই আলমাস, এএসআই শরিফুল ও এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযান চলাকালে পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নশরতপুর বটিকাটা পাড়া এলাকার আজাহার আলী (৫০) পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

এবিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬৭.৪ কেজি গাঁজাসহ আকিবুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। থানা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি কামরুজ্জামান সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সহযোগিতা প্রদান করবে। এইজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার