Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে বালু তোলায় গ্রেফতার ২

BN DESK
03 January 2026, 11:58 PM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালু পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কুলানন্দনপুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া(৩৫) এবং কালান হোসনের ছেলে শরীয়ত হোসেন(৩০)। এর আগে, গত ৩০ ডিসেম্বর বুলাকিপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়নের কুলানন্দপুর নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ছোট ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি এজাহার দায়ের করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক্টরসহ এজাহার নামীয় দুইজনকে গ্রেফতার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার ও বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে বালু তোলায় গ্রেফতার ২

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার