Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আদিবাসীর মৃত্যু

BN DESK
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুনিল মুরমু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৮টায় উপজেলার রাণীগঞ্জ বাজারের নওরীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুনিল মুরমু উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের ওসমানপুরের নন্দনপুর এলাকার মৃত ময়েন মুরমু ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুনিল মুরমু সন্ধ্যার দিকে নওরীন ফিলিং স্টেশন সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় চালবোঝাই একটি ট্রাক (পিরোজপুর-ট ১১-০৩৪৪) তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তার শরীরের বাম হাত ছিঁড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ট্রাকটি আটক করে রাখেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আদিবাসীর মৃত্যু

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার