ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুনিল মুরমু(৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় উপজেলার রাণীগঞ্জ বাজারের নওরীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুনিল মুরমু উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ওসমানপুরের নন্দনপুর এলাকার মৃত ময়েন মুরমুর ছেলে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।