Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের চিরিরবন্দরে আ’ লীগ নেতা আটক

BN DESK
16 January 2026, 07:03 PM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম পারভেজকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার রাণীরবন্দরের সুইহারীবাজার থেকে তাকে আটক করা হয়।

গোলাম আযম উপজেলার রাণীরবন্দরের নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বালাপাড়ার মৃত আব্দুস সালাম কেরানীর ছেলে।

থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী নানা রকম উস্কানিমূলক কথাবার্তার জন্য তাকে আটক করা হয়। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের চিরিরবন্দরে আ’ লীগ নেতা আটক

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার