Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের চিরিরবন্দরে এক সন্তানের জননীর আত্মহত্যা

BN DESK
10 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে রাহে জান্নাত (২৫) নামে এক কন্যা সন্তানের জননী ঘরের ফ্যানে ওড়ন পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ফকিরপাড়ায়। ওই গৃহবধূ সাংবাদিক আলহাজ নুর আলমের (৩৫) স্ত্রী। 

পরিবারের লোকজন জানান, রাত ১০টার পর ওই গৃহবধূ তার একমাত্র ৫ বছরের মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও ওই গৃহবধূ দরজা না খোলায় বাড়ির মহিলারা ফোন করে পরিবারের অন্যান্য সদস্যদের ডেনে আনেন। পরে দরজা ভেঙে মরদেহ ঝুলানো অবস্থা থেকে নামিয়ে আনা হয়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ বলেন, ঘটনা জানতে পেরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহের সুরতহাল করে। ওই গৃহবধূর বাবা মোজাম্মেল হক বলেন, তার মেয়ে বিয়ের আগে থেকে মানসিক রোগে আক্রান্ত ছিল। মাঝে মাঝেই আত্মহত্যা করতে চাইত। এর আগেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। অনেক চিকিৎসা করেও সুস্থ করা যায়নি। 

থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, পরিবারের লোকজন বিনাময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আসায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের চিরিরবন্দরে এক সন্তানের জননীর আত্মহত্যা

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার