Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বাজারে বাড়িতে চুরি

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বাজারস্থ একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ব্যবসায়ী দীপক দাসের বাড়িতে এ চুরি সংঘটিত হয়।

বাড়ির মালিক ব্যবসায়ী দীপক দাস জানান, পার্শ্ববর্তী লালদিঘী পূজা মন্ডপে অবস্থানের কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা প্রাচীর টপকিয়ে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ৪ ভরি স্বর্ণালঙ্কার, দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও বাজারস্থ বাড়ির মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বাজারে বাড়িতে চুরি

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার