Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের চিরিরবন্দরে ২টি ককটেলসদৃশ্য বস্তুসহ জনতার হাতে আটক ১

BN DESK
14 November 2025, 11:37 PM পড়তে ১ মিনিট

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ফজলুর রহমানকে ২টি ককটেলসদৃশ্য বস্তুসহ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দরে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ফজলুর রহমান দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি শান্তি সংঘ নামে একটি সংগঠন করে এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকতার পরিচয় দিয়ে চাঁদাবাজি করত। থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, স্থানীয় জনতা ককটেলসদৃশ্য বস্তুসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে থানায় এসে খুলে দেখা যায়, জর্দার কৌটাতে টেপ দিয়ে পেঁচানো বস্তু। তাকে পুরনো একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলার বাদি। বিষয়টি অধিকতর তদন্ত করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের চিরিরবন্দরে ২টি ককটেলসদৃশ্য বস্তুসহ জনতার হাতে আটক ১

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার