Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের নবাবগঞ্জে বেড়েছে ভূট্টা ও সরিষা চাষ, কমেছে আলু

BN DESK
30 January 2026, 12:07 AM পড়তে ১ মিনিট

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে চলতি রবি মৌসুমে ভূট্টা ও সরিষার চাষ বেড়েছে। কমেছে আলুর চাষ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চলতি রবি মৌসুমে উপজেলায় ৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৩ হেক্টর জমিতে বেশি ভূট্টা চাষ হয়েছে।

সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫০ হেক্টর জমি। সেখানে চাষ হয়েছে ১ হাজার ৭১০ হেক্টর জমি। আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫৩২ হেক্টর জমি। সেখানে চাষ হয়েছে ১ হাজার ৪১৫ হেক্টর জমি। যে জমি আলু চাষে কমেছে ওই জমিতে চাষ হয়েছে সরিষার।

তিনি জানান, উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ভূট্টা হেক্টর প্রতি ১২.২ মে. টন সরিষা হেক্টর প্রতি ১.৫৬ মে. টন আর আলু হেক্টর প্রতি ১৮.২ মে. টন। এসব ফসল চাষে চাষিদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের নবাবগঞ্জে বেড়েছে ভূট্টা ও সরিষা চাষ, কমেছে আলু

B
BN DESK | 30 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার