Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

BN DESK
11 November 2025, 10:59 PM পড়তে ১ মিনিট

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ও জন ৩ হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে। নবাবগঞ্জ থানার এসআই নুরুজ্জামান জানান, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে উপজেলার শালখুরিয়া গ্রাম থেকে কামরুজ্জামান ওরফে কামরুল নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আমজাদ সরকারের ছেলে।

ঢাকার বিশেষ ট্রাইবুনালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সে দণ্ডপ্রাপ্ত আসামি। আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এছাড়াও তিনি জানান, গতকাল সোমবার দিনগত রাতে ট্রিপল মার্ডার মামলার আসামি শ্রীকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমান গাজীপুর গ্রামের প্রমোদচন্দ্র ও মঞ্জুপাড়া (ভালকা) গ্রামের আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার