Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

BN DESK
31 December 2025, 03:07 PM পড়তে ১ মিনিট

নবাবগঞ্জ ( দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরে নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (২৯) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন বাজিতপুর তুলশী গংগা নদীর ব্রিজের ওপর। তিনি উপজেলার শালখুরিয়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।  

নবাবগঞ্জ থানার এসআই মনভোলা চন্দ্র দাস জানান, নিহত হুমায়ুন মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেরার পথে উপরোক্ত স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার