Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

BN DESK
10 January 2026, 08:25 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেছে। আটককৃত সিরাপের মূল্য ১ লাখ ১৩ হাজার ৭শ’ টাকা। আজ শনিবার (১০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করনে, ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র অধীনস্থ বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প ও দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বিওপি পৃথক ২টি অভিযান পরিচালনা করে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান দ্রব্যের বাজার মূল্য ১লাখ ১৩হাজার ৭শ’ টাকা।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি রেখেছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার