Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

BN DESK
25 December 2025, 07:50 PM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ডেভিলহান্ট-২ এর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে সুকান্ত সরকার (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে তার মালিকানাধীন শুভ ব্রিকস ইট ভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুকান্ত সরকার উপজেলার আলাদিপুর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের স্বর্গীয় গোপেস্বর সরকারের ছেলে। একই সাথে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদলকর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদি হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১শ’-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার