Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের বিরলে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

BN DESK
13 January 2026, 07:59 PM পড়তে ১ মিনিট

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলাম(৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের রাণীপুর গ্রামে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রাণীপুর স্লুইচগেট সংলগ্ন পূনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

এসময় ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী, বিরল থানার পুলিশ ফোর্সসহ গ্রাম্য পুলিশগণ (মহল্লাদার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের বিরলে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার