Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের বিরামপুরে চোলাই মদ তৈরির অপরাধে সাঁওতাল নারীর কারাদণ্ড

BN DESK
09 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: চোলাই মদ তৈরি ও সংরক্ষণের অপরাধে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সাঁওতাল নারীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

বিরামপুর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে উপজেলার ঘোড়াপাথার গ্রামে অভিযান চালানো হয়। এসময় ১০ লিটার চোলাই মদসহ মৃত গণেশ মুর্মুর স্ত্রী আগস্তিনা হেমরমকে(৪২) আটক করা হয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের ওই নারী ঘোড়াপাথার নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও সংরক্ষণ করে আসছিলেন। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত নারীকে গতকাল রোববার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের বিরামপুরে চোলাই মদ তৈরির অপরাধে সাঁওতাল নারীর কারাদণ্ড

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার