Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের বিরামপুরে মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী গাঁজাসহ আটক

BN DESK
09 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীনকে (৪৬) থানা পুলিশ গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে আজ শনিবার (১১ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। মৃত সাদেক আলীর মেয়ে সেলিনা পারভীন পৌর এলাকার হাতিডুবা নয়াপাড়া মহল্লার বাসিন্দা।

জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা সদরে মাদকের আগ্রাসন ঠেকাতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিরামপুর মাদক প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। কিন্তু সময়ের ব্যবধানে তিনি নিজেই জড়িয়ে পড়েন মাদক বিক্রির কাজে।

বিরামপুর শহরের ছাগলহাটি এলাকায় গাঁজা বিক্রির সময় গত শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ তাকে ২১ পুড়িয়া গাঁজা ও গাঁজা বিক্রির ৯৬০ টাকাসহ হাতেনাতে আটক করেছে।

অপরদিকে পুলিশের পৃথক একটি দল সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়াকে (৩৫) আটক করেছে। তিনি উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের তহিরুদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটককৃত দুইজনের নামে থানায় পৃথক মামলা হয়েছে এবং আজ শনিবার (১১ অক্টোবর) তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের বিরামপুরে মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী গাঁজাসহ আটক

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার