Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের বীরগঞ্জে ছোট পাখিদের কিচিরমিচির শব্দে থমকে দাঁড়ায় পথিক

BN DESK
02 December 2025, 12:03 AM পড়তে ১ মিনিট

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশ লাল করে সূর্য অস্ত যাওয়ার আগে ঝাঁকে ঝাঁকে ছোট পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। সারাদিনের ক্লান্তি ভোলানোর জন্য এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তাজমহল মোড় এলাকায়। সকাল-বিকেল দু’সময়েই পাখিদের কলতানে থমকে দাঁড়ায় পথিক। প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের কাছে এটি এক মনোমুগ্ধকর দৃশ্য।

পাখিপ্রেমিক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কোচ কাউন্টারের সামনে পেয়ারা, বড়ই, বকুল ফুল আর কাঁঠাল গাছে তাদের আবাস। সন্ধ্যা নামলেই পাখিদের কিচিরমিচির শব্দে মনটা ভরে যায়। আমি নিজেই খেয়াল রাখি যেন কেউ ঢিল না ছোড়ে বা কোনোভাবে ক্ষতি না করে।

পাখিপ্রেমিক ও সমাজকর্মীদের মতে, পাখিগুলো পরিবেশবান্ধব ও কৃষকবান্ধব। ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এসব পাখি।  শুককীট, ল্যাদাপোকা ও বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে তারা। ক্ষেতের নানা রকম আগাছার দানা, শস্যদানাও খায় এসব ছোট পাখিরা।

মানুষের আশপাশে থেকে জীবনযাপনকারী এই প্রাণিরা প্রতিকূল পরিবেশেও সহজেই খাপ খাইয়ে নিতে পারে। তবে নগরায়ন, গাছপালা নিধন ও দূষণের কারণে ক্রমেই কমে যাচ্ছে চড়ুই পাখির সংখ্যা। তাই প্রকৃতিপ্রেমীরা এখনই সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন, যেন এই নিরীহ পাখিগুলোর নিরাপদ আশ্রয় ও বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের বীরগঞ্জে ছোট পাখিদের কিচিরমিচির শব্দে থমকে দাঁড়ায় পথিক

B
BN DESK | 02 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার