Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ 

BN DESK
12 November 2025, 06:21 PM পড়তে ১ মিনিট

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জের আমতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিবদমান জমির আমন ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ বাধে, এতে সমবায় অফিসের কর্মচারী হুরমুছ আলীর ছেলে জয়নাল আবেদীন(৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, জয়নাল আবেদীনকে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। তার শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় ওয়ারিশান জমি নিয়ে হরমুজ আলীর সাথে তার মৃত ভাই হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাতসহ অপরাপর অংশীদারের দীর্ঘদিন হতে বিবাদ চলে আসছে।

এ ঘটনায় নিহতের বাবা হুরমুজ আলী বাদি হয়ে অভিযুক্ত সায়েদ আলীসহ অন্যান্যের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহার নামীয় শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ 

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার