Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

BN DESK
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সব ইউনিট বন্ধ হয়ে হয়ে গেছে। ফলে উত্তরাঞ্চলের আটটি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রের একমাত্র উৎপাদনমুখী এক নম্বর ইউনিটের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টারবাইন বিকল হয়ে তিন নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

আজ সোমবার (২০ অক্টোবর) তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, গত রোববার সন্ধ্যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এক নম্বর ইউনিটের মেরামত কাজ শুরু হয়েছে এবং তবে সাত দিনের আগে চালু করা সম্ভব হবে না। আর তিন নম্বর ইউনিটের যন্ত্রপাতি চীন থেকে আনার জন্য যোগাযোগের চেষ্টা চলছে।

অন্যদিকে, কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারের কাজ চলায় প্রায় চার বছর আট মাস ধরে বন্ধ রয়েছে। এটি সচল থাকলে ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রের তিনটি ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট হলেও কখনই তিনটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়নি।

স্বাভাবিক উৎপাদনের জন্য কেন্দ্রটির দৈনিক প্রায় ৫ হাজার ২শ’ মেট্রিকটন কয়লা প্রয়োজন হয়। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডে চার লাখ ৪০ হাজার মেট্রিকটন কয়লা মজুদ আছে। উল্লেখ্য, এক ও দুই নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তিন নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার