Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের হাকিমপুরে পৌর যুবদলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

BN DESK
24 October 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাকিমপুর পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল রোববার সন্ধ্যা ৬ টায় হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের চারমাথা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে পৌর যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্য রিপন ও তার লোকজন কর্তৃক পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকারের ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

সেই সাথে স্থানীয় প্রশাসনকে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, কামাল হোসেন, আরমান আলী প্রধান প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের হাকিমপুরে পৌর যুবদলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার