Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের হিলিতে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

BN DESK
18 November 2025, 11:25 PM পড়তে ১ মিনিট

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় গত চার থেকে পাঁচ দিন ধরে ভারত থেকে আগত মুখপোড়া একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায়। অস্বাভাবিক হলেও হনুমানটির এমন অবাধ বিচরণ স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে আর্শ্চযের বিষয়, হনুমানটি একেবারেই হিংস্র নয়, বরং মানুষের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুরা এটির প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে।

উপজেলা কৃষি কার্যালয়ে দেখা যায়, মুখপোড়া হনুমানটিকে। অফিসের সামনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কেউ ছবি তুলছে, আবার কেউ কলা কিংবা রুটি খেতে দিচ্ছে তাকে। হনুমানটি কোনো ধরনের ভীতি বা প্রতিরোধ ছাড়াই সব খাবারই গ্রহণ করছে। শিশুদের সাথে খেলাও করছে নির্ভয়ে।

উপজেলা আদর্শ শিশু নিকেতন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা জানিয়েছে, সকাল থেকেই আমরা হনুমানটিকে দেখছি। সে আমাদের সাথে খেলেছে। আমরা তাকে কলা, রুটি দিচ্ছি মনের আনন্দে খাচ্ছে সে এবং আমাদের কিছুই করছে না। তাকে খুব ভালো লাগেছে আমাদের। যদি সে আমাদের সাথে যেতো, তাহলে আমরা তাকে বাড়ি নিয়ে যেতাম।

হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান জানান, গতকাল সোমবার রাত থেকেই আমাদের অফিস এলাকাতেই অবস্থান করছে হনুমানটি। ধারণা করা হচ্ছে ভারতীয় কোনো ট্রাকে করে সীমান্ত পেরিয়ে এটি হিলিতে এসেছে। বিষয়টি আমরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দ্রুতই  প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

মানুষ-প্রাণীর অদ্ভুত সহাবস্থানে উৎসুক জনতা অপ্রত্যাশিত অতিথির মতো আগত হনুমানটিকে ঘিরে এখন পুরো এলাকায় চলছে আলোচনা। কেউ বলছেন এটি পথ হারিয়ে এসেছে, কেউ আবার অনুমান করছেন আগুনে পোড়া বা দুর্ঘটনায় আহত হয়ে এটি দলছুট হয়েছে। তবে যে কারণেই আসুক, স্থানীয়দের মনোযোগ এখন পুরোপুরি এই মুখপোড়া হনুমানকে ঘিরেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের হিলিতে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার