Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১১ বছর পর ফল আমদানি

BN DESK
11 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

হাকিমপুর (দিনাজপু)  প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১১ বছর পর ফল আমদানি শুরু হয়েছে। এতে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেল বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং ২৫ টন আপেল আমদানি করেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখনও কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে, এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পণ্য খালাস করা যাবে।’

ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু হওয়ায় ২০১৪ সালে ফল আমদানি বন্ধ হয়ে যায়। এখনও একই প্রথা চালু রয়েছে। তবে আমদানিকারকরা আশা করছেন এবার লাভবান হতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১১ বছর পর ফল আমদানি

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার