Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

BN DESK
23 December 2025, 10:32 PM পড়তে ১ মিনিট

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম। ৭৫ টাকার কেজি দরের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ৪০ টাকা। গত শনিবার ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছিলো ৭০ থেকে ৭৫ টাকা কেজি।

দাম কমে তা এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি হিসেবে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। এদিকে দেশি মুড়ি পেঁয়াজ দাম কমে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। যা চারদিন আগে বিক্রি হয়েছিলো ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের।

রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজ একটা নিত্য প্রয়োজজনীয় কাঁচা পণ্য। দাম কমলে আমাদের অনেক উপকার হয়। আজ বাজারে পেঁয়াজের দাম কম শুনে অনেকটা ভাল লাগছে। হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে।

বর্তমান পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই দামও কমে গেছে। প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি। আশা করছি পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার