Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

BN DESK
07 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের বিরলে ধর্মপুর গহীন শালবনে এক অটোচালককে কুপিয়ে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। জানা গেছে, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুর শহর হতে বিরলের ধর্মপুর শালবনে ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রীবেশে অটোরিকশায় ওঠে ২ ছিনতাইকারী।

এরপর কালিয়াগঞ্জ বাজারে এসে আরো এক যাত্রী উঠানোর পর বনের ধর্মজৈন সাত দাগ নামক এলাকায় বনের ভেতরে নিয়ে গিয়ে ওই অটো চালককে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা।

এসময় অটোচালক চিৎকার দিলে পথচারী আসতে দেখে ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগ করে বনের আরও ভেতরে ঢুকে পড়ে। আহত অটোচালক দিনাজপুর সরকারি কলেজ সংলগ্ন শহরের সুইহারি খালপাড়া এলাকার মোঃ সুমন ইসলামের ছেলে মোঃ নভেল (৩০)। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা এনায়েতপুর বিওপির বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করলে তাৎক্ষণিক তাকে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এঘটনায় দীর্ঘ অভিযান চালিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, ইউপি সদস্য আব্দুর রহমানসহ বিজিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বন থেকে বিকেলে জড়িত ২ ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবণ ইসলাম (৩০) ও একই এলাকার তাসিনুর এর ছেলে নভেল (৩০)।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ভিকটিম অটোচালকের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল।

এলাকা: দিনাজপুর বিরল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার