Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে গর্ভবতী গাভী জবাই, উদ্ধারকৃত মাংস ধ্বংস

BN DESK
30 November 2025, 11:13 PM পড়তে ১ মিনিট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রিকালে জনতার হাতে আটক ও মাংস জব্দ করেছে প্রাণিসম্পদ দপ্তর। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ১২টায় কাহারোল উপজেলা সদরের মাংসহাটিতে।

জানা যায়, কাহারোল হাটের মাংস হাটিতে মো: লাবু মিয়া নামক এক কসাই একটি গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির সময় মাংস ক্রেতারা টের পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো: আশাদুজ্জামান শুভ থানা পুলিশের ফোর্সসহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে জবাইকৃত মাংস উদ্ধার করেন এবং উদ্ধারকৃত মাংস গুলো ধ্বংস করে দেন।

এই বিষয়ে আজ রোববার (৩০ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো: আশাদুজ্জামান শুভ বলেন, স্থানীয় জনতা বিষয়টি আমাদেরকে জানালে  আমরা দ্রুত উপজেলা সদরে অবস্থিত মাংস হাটিতে যাই এবং জবাইকৃত গাভীর মাংস গুলো জব্দ করি ও তা ধ্বংস করে দেই। সে আরো জানায়, এ বিষয়ে ইউএনও’র সাথে কথা হয়েছে এবং কসাই মো: লাবু মিয়ার কাছে থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে গর্ভবতী গাভী জবাই, উদ্ধারকৃত মাংস ধ্বংস

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার