Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে চারজনের বিরুদ্ধে মামলা দুদকের

BN DESK
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডিতে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি চাল ও খালি বস্তা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদি হয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- ঘোড়াঘাট ডুগডুগি এলএসডি-র উপ-পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে সাময়িক বরখাস্ত) মোছা: আনোয়ারা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল, নিরাপত্তা প্রহরী (সাময়িক বরখাস্ত) মো. মফিজুল ইসলাম এবং শ্রমিক সর্দার মো. শাহিনুর আলম।

এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ডুগডুগি এলএসডির দুটি গুদাম থেকে মোট ৩১৯ দশমিক ১৪ মেট্রিক টন চাল এবং ৫০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন ৪ হাজার ২৭৮টি খালি বস্তা আত্মসাৎ করেছেন। আত্মসাৎকৃত মালামালের সরকারি মূল্য ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, তদন্ত কমিটি ২০২৪ সালের মে মাসে এলএসডির গুদামগুলোতে প্রবেশ করে পুনরায় খামাল গঠন করলে চাল ও বস্তার ঘাটতি ধরা পড়ে। খামাল গঠনের সময় দেখা যায়, গুদামে বাইরের অংশে বস্তা সাজানো থাকলেও ভিতরে ছিল ফাঁকা। সর্বশেষ রেকর্ডে ১ হাজার ৬৪ দশমিক ১৫৫ মেট্রিক টন চাল থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ৭৪৫ দশমিক ০১ মেট্রিক টন। এতে ১০ হাজার ৬৬ বস্তায় ৩১৯ দশমিক ১৪ মেট্রিক টন চালের ঘাটতি শনাক্ত হয়।

এছাড়া রেকর্ড মোতাবেক ২৯ হাজার ৩১৮টি খালি বস্তা থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫ হাজার ৪০টি। ঘাটতিতে পাওয়া যায় ৪ হাজার ২৭৮টি খালি বস্তা। ঘটনার সময়কাল ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এবং ঘটনাস্থল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি। মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা উল্লেখ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে চারজনের বিরুদ্ধে মামলা দুদকের

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার