Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ১০ জন কারাগারে

BN DESK
09 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ১০ জন কারাগারে

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এবং তার ছেলেসহ ১০ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত বুধবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর এ আদেশ দেন।

আসামিরা হলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তার ছেলে মো. নিশান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন মণ্ডল, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. আইনুল হক, মো. আজিজুল হক, মো. জামিনুর রহমান, মো. মোমিনুল ইসলাম, মো. আজিজার রহমান এবং মো. সাজেদুর রহমান সবুজ।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ২টার দিকে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নবাবগঞ্জ উপজেলার তপনঘাট এলাকায় আওয়ামী লীগ অফিসে গোপন মিটিং হয়। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশি ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে দলীয় কার্যালয়ের সামনে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী মিছিলে সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের নির্দেশে ককটেল ছোড়ে এবং হাতে ধারালো হাঁসুয়া, লোহার রড, চায়নিজ কুড়াল ও অন্যান্য দেশি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

এই ঘটনায় চলতি বছরের ৮ জানুয়ারি নবাবগঞ্জ উপজেলার তপনঘাট গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম (৪০) বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গত ১৮ মে আসামিরা হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে তারা দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে ৫ হাজার টাকার বণ্ডে গুণ্যমান্য ব্যক্তির জিম্মায় ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করা হয়। গত বুধবার ৮ সপ্তাহের জামিনের মেয়াদ শেষদিনে আসামিরা পুনরায় জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, দুপুরে কড়া পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানে করে ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ১০ জন কারাগারে

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার