Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দিনাজপুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন সংকট

BN DESK
23 December 2025, 11:42 PM পড়তে ১ মিনিট

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন সংকট দেখা দেয়ায় জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন গত শনিবার থেকে দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাওয়া যাচ্ছে না। আক্রান্ত রোগীদের ফার্মেসি থেকে ক্রয় করে আনার পরামর্শ দেয়া হচ্ছে। প্রভাবশালীরা ভ্যাকসিন ক্রয় করলেও বিপদে ও দুশ্চিন্তায় পড়েছেন গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষ।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো: পারভেজ সোহেল রানা জানান, প্রতিদিন ৫০ জন, প্রতি মাসে ১হাজার ৫০০ জনকে ভ্যাকসিন দেয়ায় ১৮ হাজার (এ্যাম্পুল) ভ্যাকসিনের চাহিদা দেয়া হয় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিমাসে ২০০ থেকে ৫০০ ভ্যাকসিন দেয়া হয়। ফলে চাহিদা সংকট রয়েছে।

স্টোর কিপার একরামুল হক জানান, গত শনিবারের পূর্বেই সংকটের কথা জানানো হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরকে কিন্তু সেখানেও স্টক না থাকার কারণে সরবরাহ করতে পারেনি। ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের (মহাখালী) রোগ নিয়ন্ত্রণ শাখার প্রধান সহকারী মো: সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, দিনাজপুরে ভ্যাকসিনের সংকট চলছে তিনি তা জানেন।

ইতিমধ্যেই কেন্দ্রীয় ঔষাধাগার থেকে দরপত্র সম্পন্ন হয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল জানুয়ারির প্রথম সপ্তাহে ভ্যাকসিন সরবরাহ করবেন। প্রথম সপ্তাহে সংকট কেটে যাবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কুকুর, বিড়াল, ইঁদুর, চিকা ও বিজি কামড় বা আঁচড় দিলেই এই ভ্যাকসিন এর প্রয়োজন হয়। হঠাৎ সংকট দেখা দেয়ায় দিনাজপুরবাসী হতাশ হয়ে পড়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দিনাজপুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন সংকট

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার